আমাদের যাত্রা
Alokito Chor-এর যাত্রা শুরু হয় কুড়িগ্রাম জেলার চরাঞ্চলের মানুষের জীবনসংগ্রাম কাছ থেকে দেখার অভিজ্ঞতা থেকে। নদীভাঙন, বন্যা, দারিদ্র্য ও শিক্ষাবঞ্চনার মাঝেও চরবাসীর দৃঢ়তা ও সম্ভাবনা আমাদের অনুপ্রাণিত করে।
প্রথম দিকে ছোট পরিসরে শিক্ষা সহায়তা ও সচেতনতা কার্যক্রমের মাধ্যমে আমাদের কাজ শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষের আস্থা ও অংশগ্রহণ বাড়তে থাকে। এই আস্থাই আমাদেরকে সামাজিক ব্যবসা, দক্ষতা উন্নয়ন এবং টেকসই জীবিকাভিত্তিক উদ্যোগ গ্রহণে উৎসাহিত করে।
আজ Alokito Chor একটি চলমান যাত্রার নাম, যেখানে প্রতিটি উদ্যোগ, প্রতিটি গল্প এবং প্রতিটি মানুষের অংশগ্রহণ আমাদের সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগায়। আমরা বিশ্বাস করি, এই যাত্রা কেবল শুরু; সামনে রয়েছে আরও বিস্তৃত কাজ এবং আরও আলোকিত চর।
Our Journey
The journey of Alokito Chor began with firsthand experiences of the struggles faced by char communities in Kurigram district. Despite constant challenges such as river erosion, floods, poverty, and lack of access to education, the resilience and potential of the people inspired us to take action.
Initially, our work began on a small scale through education support and awareness-building activities. Over time, trust and participation from local communities grew steadily. This trust encouraged us to expand our efforts into social business, skill development, and sustainable livelihood initiatives.
Today, Alokito Chor represents an ongoing journey where every initiative, every story, and every individual contribution fuels our progress. We believe this journey has only just begun, with greater opportunities ahead and many more char communities to illuminate.